শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (বিদ্রোহী অংশ) ও বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। পৃথকভাবে এ বিভিন্ন কর্মশালার মাধ্যমে এ দিবসটি পালন করবে সংগঠন দুটি।

১৪ থেকে ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যারা ছিলেন,যারা আছেন’ ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের সচিত্রজীবনী ও চলচ্চিত্র প্রদর্শনী করবে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাগীব নাঈম এ তথ্য জানান।

অন্যদিকে চলচ্চিত্র সংসদের ১৪-১৬ ডিসেম্বর ‘স্মৃতির বিজয়' শীর্ষক ৩ দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা  আয়োজন। চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,এসব কর্মসূচির মধ্যে মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন ও বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ,বুধবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন উপলক্ষে টিএসসি প্রাঙ্গণে সন্ধ্যা ছয়টা থেকে প্রদীপ প্রজ্বলন, ফানুস উড্ডয়নসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান,বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ছয়টা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে