তিনি জানান, এসএসসি পরীক্ষার মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২২ হাজার ৬৮৪ জন, অনুপস্থিত ৬১ জন। দাখিল পরীক্ষায় ২ হাজার ১৭৩ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছেন ২ হাজার ১৬১ জন। অনুপস্থিত ছিল ১২ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩৬ জন এবং অংশ নেননি তিনজন।
সোমবার পরীক্ষা শুরুর পর নগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া।
/বিটি/এইচকে/