বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নৃবিজ্ঞান বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী মুশফিকুর রহমান।
তিনি আরও জানান, আয়োজন শুরু হবে শুক্রবার সকালে র্যালির মধ্য দিয়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান করা হবে। দুপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, পূর্ববর্তী কমিটিকে বিদায় ও নতুন কমিটিকে স্বাগত জানানো।
সন্ধ্যায় মুক্তমঞ্চে থাকছে জলের গান, সিনহা অ্যান্ড ফ্রেন্ডস এবং বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অ্যাপোলো, অর্থ সম্পাদক কাজল আহমেদ লিওন, আয়োজন সমন্বয়ক নাজিব জামান ও নুরুল ইসলাম বিপ্লব।
পুনর্মিলনী সংক্রান্ত যে কোনও তথ্য (০১৭১৩০৬৮৯৫৯) এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে।
/এনএস/এজে/