‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’ বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়ার সুযোগ

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’।

আগামী শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হোটেল ওয়েস্টিনে চলবে এই এডুকেশন এক্সপো। আয়োজনে পিএফইসি গ্লোবাল।

উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এক্সপো’টিতে ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি তাদের কোর্স, স্কলারশিপ, অ্যাডমিশন ও পড়াশোনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনও বিষয়ে নিয়ে আলোচনা করতে পারবেন। শিক্ষার্থীরা এক্সপো চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে থাকছে ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত বৃত্তি সুবিধার পাশাপাশি কোনও ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সুযোগ পাবেন। সেই সঙ্গে পাঁচ বছর পর্যন্ত অধ্যয়ন পরবর্তী কাজের অধিকার ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোনও তথ্য জানতে সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন।

অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করলে পাওয়া যাবে একটি ট্যাব। তাছাড়া, সকল শিক্ষার্থীর জন্য আইইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে ২৫% ছাড়।