অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি

সারা দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরর পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মাধ্যামিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে জানানো হয়, বিভিন্ন সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে মেইলে (ddgovtcollege@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদ মর্যাদার হলে, সেটি পাঠানো তথ্য ছকে উল্লেখ করতে বলা হয়েছে অফিস আদেশে।