মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রকাশিত দু’টি গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) প্রকাশনা উৎসব করে ইউজিসি।
যে দুটি গ্রন্থ নিয়ে প্রকাশন উৎসব করা হয়েছে তা হলো- প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষের ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ এবং প্রফেসর ড. মিজানুর রহমানের ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিগদর্শন’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে কমিশন।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, প্রফেসর ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. ফেরদৗস জামান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজিসি প্রতিষ্ঠা করেন। তার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই কমিশন গ্রন্থ দু’টি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত গ্রন্থগুলো থেকে মানের দিকে থেকে এ’দুটি গ্রন্থ অত্যন্ত চমৎকার হয়েছে। তরুণ প্রজন্ম এ গ্রন্থ দুটি আগ্রহ করে পড়বে বলে তিনি বিশ্বাস করেন। তরুণরা বঙ্গবন্ধুর চিন্তা, শিক্ষাদর্শন সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে।
লেখকদ্বয় তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে। তারা তরুণদের বঙ্গবন্ধুর চিন্তা ও চেতনা অনুসরণের আহ্বান জানান।
ইউজিসির উপপরিচালক ও মুজিববর্ষ পালন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদারসহ ইউজিসি’র অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকরা অংশগ্রহণ করেন।