বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের শূন্য পদে দায়িত্ব পালনে নিয়োগ করা হয়েছে— ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে মঙ্গলবার (২৭ আগস্ট)।
ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের শূন্য পদে পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন ও অব্যাহত রাখার স্বার্থে প্রশাসনিক প্রয়োজনে পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও বলা হয়, নিয়মিত চেয়ারম্যান নিয়োগের সঙ্গে সঙ্গে এই আদেশ বাতিল বলে গণ্য হবে।