এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের পর পাসের হারে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এরপর ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। সব বোর্ড মিলিয়ে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।