নিউজ ডট কম-এর সঙ্গে কথোপকথনে জেনিফার জানান, তার নিঃসঙ্গ জীবনের কথা। বলেন, তিনি তার ‘ডেটিং লাইফ’ নিয়ে সন্তুষ্ট নন।
‘ডেটিং লাইফ’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা নিয়ে তার হতাশাই প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ডেটিং লাইফ’? না, আমার জন্য এটি দুঃখজনক। আমি এতে কারও স্পর্শ অনুভব করিনি!
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে জেনিফারের সঙ্গে তার প্রাক্তন প্রেমিক ক্রিস মার্টিনের সম্পর্ক ভেঙে যায়। এর আগে ২০১৪ সালে নিকোলাস হোল্টের সঙ্গে এক ঠুনকো সম্পর্কের ইতি টানেন জেনিফার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এসএ/এম/