মুক্তির অপেক্ষায় থাকা হৃত্বিক রোশনের নতুন ছবি ‘কাবিল’র টিজার প্রকাশিত হয়েছে।
এই টিজার প্রকাশে অবাক হয়েছেন অনেকেই। সম্ভবত এটিই প্রথম ছবি যার টিজার প্রকাশিত হয়েছে ছবির দৃশ্যধারণ শেষ হওয়ার আগেই।
বুধবার সামাজিক মাধ্যমে ছবিটির টিজার প্রকাশ করেন হৃত্বিক নিজেই। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কোটি কোটি চোখের দৃষ্টির সামনে অন্ধ হয়ে যাচ্ছি...। যখন আমি নিজেই দর্শকের সারিতে, তখন অন্যদের মনও পড়তে পারছি।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির। একই সময়ে সালমানের ‘সুলতান’ ও শাহরুখের ‘রইস’ মুক্তি পাওয়ার কথা থাকলেও, সম্প্রতি রইসের মুক্তির সময় পিছিয়ে দিয়েছেন শাহরুখ খান।
টিজারটি দেখতে ক্লিক করুন।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এম/