বলিউড তারকা হৃত্বিক রোশনের সঙ্গে আইনি লড়াইয়ের প্রসঙ্গে এবার অভিনেত্রী বিদ্যা বালনের সমর্থন পেলেন কঙ্গনা রনৌত। কেননা বিদ্যা প্রকাশ্যে জানিয়েছেন, কঙ্গনার জন্য তার মুগ্ধতা ও সম্মানবোধ রয়েছে।
হৃত্বিক রোশনের প্রতি বিন্দুমাত্র অভিযোগ প্রকাশ না করে শুধু কঙ্গনার সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যা। তিনি বলেন, ‘আমার মতে কে ঠিক বা কে ভুল তা বিচার করার আমি কেউ না। কিন্তু কঙ্গনার দৃঢ়তায় আমি মুগ্ধ!’
তিনি আরও বলেন, ‘আমরা মেয়েরা প্রায়ই অন্যের জন্য দাঁড়াই, পরিবার, সন্তান, স্বামী অথবা বাবা-মায়ের সমর্থনে আমরা অনেক কিছুই করি। কিন্তু আমরা অনেকেই নিজের জন্য শক্ত অবস্থান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। কঙ্গনা ঠিক এই কাজটিই করেছেন।’
প্রসঙ্গত, কঙ্গনা ও হৃত্বিক এমন এক আইনি লড়াইয়ে মেতেছেন যাকে বলিউডের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দ্বন্দ্ব বলে অভিহিত করছেন অনেকেই।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এম/