রানির মেয়ের জন্মদিনে রণবীরের ছবি

রণবীর সিং
মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘বেফিকরে’। এই ছবির মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ তারিখ। আর তা হচ্ছে ৯ ডিসেম্বর।

বলিউড তারকা রানি মুখার্জি ও নির্মাতা আদিত্য চোপড়া দম্পতির কন্যা আদিরার জন্মদিন। এদিনেই মুক্তি পাবে রণবীর সিং অভিনীত ‘বেফিকরে’। আর শিশু কন্যা আদিরার প্রথম জন্মদিনের উপহার হিসেবেই ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি।

প্রসঙ্গত, এতে আরও অভিনয় করেছেন দিবা ভানি। ‘বেফিকরে’ ছবির দৃশ্যধারণ করা হয়েছে প্যারিসে।

সূত্রঃ জিনিউজ

/ইউআর/এম/