কানে যাচ্ছে ‘বাহুবলি’

বাহুবলী ছবির একটি দৃশ্যবিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বলিউডের ছবি ‘বাহুবলি- দ্য বিগেনিং’।
এতে উপস্থিত থাকবেন পরিচালক-প্রযোজকদের নিয়ে প্যানেলও। যেখানে বড় স্কেলে ছবি তৈরি এবং ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে আলোচনাও হবে।
এরপর থাকছে ছবিটির প্রদর্শনী। আগামী ১৬ মে হতে চলেছে এই অনুষ্ঠান।
এদিকে জানা গেছে, ছবিটির নতুন সিক্যুয়েলের কাজ চলছে। 
সূত্র জানায়, চলতি মাসের ৩১ তারিখে ছবিটির অডিও প্রকাশিত হওয়ার কথা রয়েছে। নির্মাতারা ইতোমধ্যেই ছবিটির বিজ্ঞাপন ও প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন।


সূত্রঃ জি-নিউজ

/ইউআর/এম/