কানে ঐশ্বরিয়ার পনেরোতম বছর

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার ১৫ বছর পার করেছেন। এ বছর তিনি সেখানে ল’রিয়েল প্যারিস নামের একটি কসমেটিক কোম্পানির পণ্য উপস্থাপন করেন।

ঐশ্বরিয়াকে গাঢ় টার্কিশ নীল রঙের আইশ্যাডো এবং আইলাইনার পরে লাল কার্পেটে হাঁটতে দেখা যায়।

শিথিল করে বাঁধা চুল ও অল্প মেকআপে তাকে অত্যন্ত মোহনীয় দেখায়। এ সময় তিনি ঠোঁটে ব্যবহার করেন লা ভি এন কালেকশনের হালকা গোলাপি লিপস্টিক।  

এ বছর কন্যা আরাধ্যকে নিয়ে কান উৎসবে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/