বিয়ের ঘণ্টা কি বাজলো?

গাড়ীতে সালমান ও ইউলিয়া।বলিউডের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর সালমান খান। এ বছরই নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন। কিন্তু বিয়ের পিঁড়িতে কবে বসছেন তা নিয়ে কখনও খোলাসা করে কিছু বলছেন না। কিন্তু এবার মনে হচ্ছে সত্যি সত্যি সালমানের বিয়ের ঘণ্টা বাজলো।
সালমান নিজে কিংবা পরিবারের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। কিন্তু সম্প্রতি বুলগেরিয়ার মডেল ইউলিয়া ভেঞ্চুরের সঙ্গে বেশ কয়েকটি ছবি বলিউড সংশ্লিষ্টদের ধাক্কা দিয়েছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মায়ের সঙ্গে লুলিয়াকে নিয়ে সালমানকে দেখা গেছে। এ সময় লুলিয়া সালমানের মাকে গাড়ির দরজা খুলতে সহযোগিতা করেন।
এছাড়া কিছুদিন আগেই প্রীতি জিনতার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ইউলিয়াকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানে বলিউডের সবার সঙ্গে নাকি ইউলিয়াকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
এরপর যা ঘটেছে তাতে বিব্রত সালমান খান। হবেন না কেন! বিয়ের কোনও ঘোষণা না দিলেও বন্ধু-বান্ধব থেকে শুরু করে অনেকেই উপহার পাঠিয়েছেন তার বাড়িতে। সালমানের বাড়ি গ্যালাক্সি ভরে গেছে ফুলে ফুলে আর উপহারে। আর এতে সালমান যেমন লজ্জায় পড়েছেন তেমনি বিব্রতও হয়েছেন।
সব মিলিয়ে বলিউড পাড়ায় জোর আলোচনা চলছে, এবার কি তাহলে সালমানের বিয়ের ঘণ্টা বাজলো? নিশ্চিত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সূত্র: পিংকভিলা।
/এএ/এমএম/