আবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে

রোমান্টিক দৃশ্যে শাকিব-পড়শী।কণ্ঠশিল্পী হিসেবেই উঠে আসা পড়শীর। এরপর মিউজিক ভিডিওতে নানা রূপে এসেছেন এ গায়িকা। এমনকি চলতি বছর ‌'মেন্টাল' সিনেমার জন্য শাকিব খানের সঙ্গে অভিনয়ও করেছেন।
জানালেন, তার এই চলচ্চিত্র যাত্রা এখনেই শেষ নয়। শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আবারও।
তবে নতুন ছবি নয়। ‌‌'মেন্টাল'-এর জন্যই তাকে আবারও অভিনয় করতে হচ্ছে। কারণ ছবিটির কাজ এখনও বাকি। শাকিব খানের সঙ্গে কয়েকটি দৃশ্যে কাজ করতে হবে।
পড়শী বলেন, ‌'এটা রোজার মধ্যে শেষ হবে বলে আশা করছি। অর্থাৎ জুনেই এটির কাজ হবে। এরমধ্যে আমার কিছু কনসার্ট আছে, সেগুলোও চলবে।'
এদিকে পড়শী শনিবার সুইজারল্যান্ড যাচ্ছেন। দেশটির অন্যতম শহর জুরিখ-এ আয়োজিত একটি কনসার্টে গাইবেন তিনি।
/এম/এমএম/