ইস্যু- কোনও প্রার্থী তিনবারের বেশি নির্বাচন করার নিয়ম নেই। এই আইন লঙ্ঘন করে এবার ৩ জন প্রযোজক প্রার্থী হয়েছেন। ফলাফল আদালতের রায়ে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করা হলো। তাই পূর্ব নির্ধারিত ২৮ মে নির্বাচন হচ্ছে না।
যাদের প্রার্থীতার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে তারা হচ্ছেন খোরশেদ আলম খসরু, শরীফ উদ্দিন খান দীপু ও মনতাজুর রহমান আকবর। তাদের নির্বাচন অবৈধ দাবি করে আদালতে মামলা করেন নাসির হোসেন।
সম্প্রতি সমঝোতার ভিত্তিতে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ এক বছরের জন্য এবং পরবর্তী এক বছরের জন্য খোরশেদ আলম খসরুর সমিতির সভাপতি হবার কথা ছিল। এমন সমঝোতা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল এই নির্বাচন। কিন্তু ‘চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে’ এ সমাঝোতা বলেছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর পর এ নির্বাচন হবার কথা ছিল।
/জেডএ/এমএম/