আজীবন সম্মাননায় শাহনাজ রহমতুল্লাহ

শাহনাজ রহমতুল্লাহআজ (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১১তম আসর। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।
আজীবন সম্মাননাসহ সংগীতের মোট ১৫টি শাখায় দেওয়া হবে এবারের পুরস্কার।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, তিন মাস আগেই শুরু হয়েছিল ১১তম আসরের প্রস্তুতি। জমা পড়েছিল ২০১৪-১৫ সালে প্রকাশিত গানগুলো। সেখান থেকে এবার পুরস্কৃত হবেন শিল্পীরা।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলে আসা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সোহরাব হোসেন, সুধীন দাশ, সনজীদা খাতুন, ফেরদৌসী রহমান, ফিরোজা বেগম, শাহ আবদুল করিম, আবদুর রহমান বয়াতি, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া।

/এমআই/এম/