ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এবং কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিস প্রকাশ করতে যাচ্ছেন একটি মিউজিক ভিডিও অ্যালবাম।
নজরুল সংগীতের গান দিয়ে সাজানো এ অ্যালবামের নাম ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’।
ডিভিডি সংকলনটি আগামী জুন মাসের শুরুতে বাংলাদেশ এবং কলকাতায় একযোগে প্রকাশিত হবে। সুস্মিতা আনিস ডিভিডি অ্যালবামটির প্রথম দুটি কপি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ এবং প্রখ্যাত নজরুল সংগীত স্বরলিপিকার ও বিশেষজ্ঞ সুধীন দাশের হাতে তুলে দেন সম্প্রতি। মিউজিক ভিডিও অ্যালবামটি প্রকাশ করছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।
সুস্মিতা আনিস নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং তার একনিষ্ঠ শিষ্য।
অ্যালবামের একটি ভিডিও:

/এমএম/