তিনি বলেন, ‘এই বিষয়টি (বক্স অফিস) মাথায় নিয়ে আমি কখনও ছবি করিনি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ছবিটিকে (সর্বজিৎ) এই আঙ্গিকে ভাবতে শুরু করছেন।’ এই ছবির কাহিনিটি খুবই সংবেদনশীল এবং তা দর্শকদের সমর্থন পাবে বলেও তিনি উল্লেখ করেন।
ঐশ্বরিয়া আরও বলেন, ‘নির্মাতারা ছবিটিকে করমুক্ত রাখার অনুরোধ করেছেন। আমি মনে করি, এ ধরনের সহযোগিতা পাওয়া গেলে তা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবে। ছবিটিকে দেশের কোনায় কোনায় পৌঁছানো দরকার।’
ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে পাকিস্তানের জেলে সর্বজিৎ সিংকে ঘিরে। জেলখানায় কয়েকজন কয়েদি তাকে হত্যা করেন। ‘সর্বজিৎ’ ছবিটি সর্বজিৎ সিং-এর বোন দলবির কৌরের আত্মজীবনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে ‘দলবির কৌর’ চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘সর্বজিৎ’-এর নির্দেশনায় ছিলেন উমং কুমার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘সর্বজিৎ’-এর একটি গান:
/এসএ/এমএম/