এ আর রহমানের অস্বস্তি প্রকাশ

অস্কারজয়ী সুরকার এ আর রহমান বলেছেন, প্রযুক্তির উৎকর্ষের ফলে এখন সব ধরনের সংগীতের টেমপ্লেটই (তৈরি মিউজিক) তৈরি অবস্থায় পাওয়া যায়। ‘ভিএইচ ওয়ান মিউজিক ডায়রিস’ নামক এক অনুষ্ঠানে সংগীতে প্রযুক্তির প্রভাব সম্পর্কে তিনি এভাবেই অস্বস্তি প্রকাশ করেন।

এ আর রহমান বলেন, ‘যদি আপনি বিভিন্ন রীতির সংগীত চান, তার টেমপ্লেট পাবেন। আপনি জ্যাজ সংগীত চাইলে তার টেমপ্লেটও রয়েছে। আগে ডিএনএ থেকে সংগীতের জন্ম হতো। এখন আর সেই দিন নেই, যদি না আপনি সংগীতের গঠনের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকেন। এটি এক লড়াই, যেখানে আপনি জয়ী হতে পারেন।’

প্রযুক্তির উৎকর্ষের কারণে এখন শিল্পী এবং সুরকাররা খুব সহজেই সংগীতের বিভিন্ন রীতির টেমপ্লেট হাতে পাচ্ছেন, তার প্রভাব কাটাতে ‘সংগ্রাম’ করতে হবে বলেও মনে করেন এই বরেণ্য সুরকার।

অনুষ্ঠানে আলাপকালে রহমান জানান, তিনি মার্কিন পপ তারকা কার্পেন্টার ভাই-বোনের (ক্যারেন ও রিচার্ড কার্পেন্টার) ভক্ত।   

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/এমএম/