প্রায় সাতশ বছর ধরে তুরষ্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা-সিরিয়াল।
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দী ছিলেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।
/এমএম/