এক রোমানিয়ান টুইটার ব্যবহারকারী পেরির অ্যাকাউন্ট হ্যাক করেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কেটির ক্ষুদে ব্লগ লেখার সাইটটিতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার রয়েছে। সংখ্যায় তা ৮৯ মিলিয়ন।
টেক ক্রাঞ্চের খবরে বলা হয়েছে, সোমবার কেটি পেরির অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাকের পর পরই আজেবাজে টুইট পোস্ট করা শুরু করে হ্যাকার। পেরির অ্যাকাউন্ট থেকে টেইলর সুইফটকে উদ্দেশ্য করেও টুইট করে হ্যাকার। তবে এতে বাজে বা অশ্লীল কিছু ছিলো না বরং সুইফটকে মিস করার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, এক সময়ের ভালো বন্ধু টেইলর আর কেটি এখন তীব্র প্রতিদ্বন্দ্বী। দুজনের মধ্যে তাই তুলনাও চলে সব সময়। সাবেক প্রেমিক জন মেয়ারকে নিয়েই টেইলরের সঙ্গে মূলত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কেটি।
এদিকে এরই মধ্যে হ্যাকারের কবল থেকে পেরির অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে টেক ক্রাঞ্চ। তবে কখন বা কিভাবে তা উদ্ধার করা হয়েছে এ সম্পর্কে কিছু জানায়নি সাইটটি।
সূত্র: টেক ক্রাঞ্চ
/বিএ/এমএম/