এরমধ্যে ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘রকহোলিক-তিন’-এ ঢাকা ও কলকাতার ১২টি ব্যান্ডের গান আছে। ব্যান্ডগুলো হলো- নির্ঝর, দৃক, অ্যাশেস, ডিলিট, ভেনোমাস, কোরালস, ঘুণপোকা, এনএক্সএল, মিলিপুটস, সাইকেল, দশমিক, মহান সিক্স স্ট্রিং। আর দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে ডি রকষ্টার এ তৃতীয় স্থান অর্জনকারী ব্যান্ড একলিপ্স’র প্রথম অ্যালবাম ‘পৃথিবীর প্রহর’। এছাড়াও প্রকাশ হয় গিটারবাদক সাজ্জাদ আরেফিনের প্রথম গিটার ইনেস্ট্রুমেন্টাল অ্যালবাম ‘অপারেশন অ্যাঙ্গরি মেশিন’। এরমধ্যে ‘পৃথিবীর প্রহর’ ও ‘অপারেশন অ্যাঙ্গরি মেশিন’ অ্যালবাম দুটি এর আগে গান মিউজিক অ্যাপ-এ ডিজিট্যালি মুক্তি পেয়েছিল। এবার সেটি সিডি আকারে প্রকাশ করলো আজব রেকর্ডস।
ইএমকে সেন্টারে বিকাল ৫টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়। এর শেষে ছিল ছোট পরিসরে আয়োজিত কনসার্ট।
প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন নিয়ে তারা নিয়মিতই শ্রোতদের সামনে উপস্থিত হবেন। সামনে তাদের বেশ কয়েকটি অ্যালবাম আসবে।
/এস/এম/