‘নতুন অ্যালবামের জন্য গান দুটি করা। একটি গানের অন্তরা ও অন্যটির প্রথম কিছু অংশ অনলাইনে প্রকাশ করা হয়েছে। মূলত ভক্তদের জন্যই এটা করা।’ বললেন তিনি।
গান শেয়ারিংয়ের মাধ্যম সাউন্ডক্লাউডে প্রকাশ হয়েছে এগুলো। গান দুটি হলো- ‘ক্র্যাক প্লাটুন’ ও ‘পরোয়ানা’।
ব্যান্ডটি নতুন অ্যালবাম নিয়ে আসছে। নাম ‘ক্র্যাক প্লাটুন’।
অ্যালবামের পরিকল্পনা নিয়ে সবিস্তারে বললেন টিপু, ‘ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে আনার ইচ্ছে। আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে আটটি গান থাকছে। এরমধ্যে দুটি গান স্বদেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিওরকে পাওয়া যাবে।’
‘ক্র্যাক প্লাটুন’ নামটি নিয়ে তিনি বললেন, ‘'এর আগে আমাদের গাওয়া ‘আজাদ’ গানটির মাধ্যমে শহীদ গেরিলা মুক্তিযোদ্ধা আজাদকে সম্মান জানিয়েছিলাম। আর ‘ক্র্যাক প্লাটুন’র মাধ্যমে এবার সাত গেরিলা যোদ্ধাকে তুলে ধরার চেষ্টা করেছি।''
নতুন এ অ্যালবামের জন্য গান লিখেছেন অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান, আবুল হাসনাৎ মিল্টন ও টিপু নিজেই।
অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক।
/এমআই/এম/