সেই বন্ধন ও বন্ধুত্ব নিয়েই ঢাকার প্রীতম বেঁধেছেন নতুন একটি গান। নাম ‘ঢাকা টু কলকাতা’। স্বাভাবিক, তারই লেখা এবং সুর-সংগীত। তবে এবার আর একাই গেয়ে নেননি। সঙ্গে রেখেছেন কলকাতার সুরকার-গায়ক জয় সরকারকেও। প্রীতম জানিয়েছেন, জয়ের সঙ্গে নাকি তার বন্ধুতা প্রায় এক যুগেরও বেশি।
একই গানে দুজন পুরুষ কণ্ঠ! ওপার থেকে একজন নারী কণ্ঠ হলে ভালো হতো না? জবাবে প্রীতমের কণ্ঠে ‘ভিন্ন’ কিছু করে ফেলার উচ্ছ্বাস। বললেন, ‘ইচ্ছে করেই তেমন কিছু করিনি। কারণ সবাই ওভাবেই দেখে বিষয়গুলোকে। তাছাড়া আমার লিরিক, সুরের স্কেল আর গানের স্পিরিটের সঙ্গে জয় সরকারই পারফেক্ট ছিলো। তাই আর ডানে বামে তাকালাম না। প্রত্যাশা করি দুই বাংলার সম্পর্কের নতুন এক গল্প পাবেন এই দুই বন্ধুর কণ্ঠে।’
গেল সপ্তাহে গানটির অডিও রেকর্ডিং শেষ হয়েছে ভারতের ভাইব্রেশন স্টুডিওতে। চলছে ভিডিও শুটিংয়ের কাজ। এরমধ্যে কলকাতা অংশের শুটিং শেষ। যা আসছে ঈদে প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রীতমের।
/এমএম/