‘বানিয়া বন্ধু’খ্যাত এই শিল্পী কণ্ঠের জাদুতে অনেক আগেই বাজিমাত করেছেন। এবার তিনি সবার নজর কাড়বেন ভিডিওতেও। এমনটাই প্রত্যাশা সালমার। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। ব্যয়বহুল মিউজিক ভিডিওটির পুরোটা অন্তর্জালে ও টিভি চ্যানেলে মুক্তি পাচ্ছে ১৫ রমজানে।
‘পরানের বন্ধু’ গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রামিম রাজের কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফি এবং হৃদয় সরকারের চিত্রগ্রহণে ভিডিওটি তৈরি করেছেন জিয়াউদ্দিন আলম।
সালমা বলেন, ‘এখন তো শুধু ভালো গাইলেই হয় না, চাই ভালো মানের মিউজিক ভিডিও। সেই কারণে ভিডিওটি করা। টিজার দেখে সবাই প্রশংসা করছেন। আশা করছি পুরো মিউজিক ভিডিওটি আরও ভালো লাগবে।’
সালমার ঝলক দেখুন:
/এমএম/