বার বার বলেছেন, ‘মঞ্চে এবং স্টুডিওতে, গান আমার ঠিকই হচ্ছে। তবে সেসব প্রকাশের আগে চাই স্থির একটা মিউজিক ইন্ডাষ্ট্রি। থামুক চলমান ব্লেম-গেম।’
এই বলে, এরই মধ্যে গেল সাত বছরে অনেক গানই জমিয়েছেন জেমস। সংগীতাঙ্গনেও সম্প্রতি বইছে সুবাতাস। তাই, তিনিও নতুন গানের ঝাঁপি খোলার খবর পাঠালেন। জানালেন, একটি নয়, কাছাকাছি সময়ে দুটি অ্যালবাম মুক্ত করছেন তিনি।
সাত বছর ধরে নতুন অ্যালবামে ছিলেন না তিনি। এবার বুঝি সেই অভিযোগের গতিতে লাগাম টানলেন।
আন্তর্জাতিক এই রকারের পক্ষ হয়ে মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, অ্যালবাম প্রকাশের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন জেমস। তার ভাষ্যে, ‘এ বছর ও আগামী বছরে দুটি অ্যালবাম মুক্তি পাচ্ছে। তবে অ্যালবামের গান নিয়ে রোজার ঈদের পর চূড়ান্তভাবে স্টুডিওতে বসবেন তিনি ও তার দল।’
আর অ্যালবাম দুটি প্রকাশ হবে রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপস-এ।
এই অ্যালবামগুলোর বাইরে তিনি বিভিন্ন চলচ্চিত্রে বেশ কয়েকটি প্লেব্যাক করেছেন গেল সাত বছরে। প্রথমবারের মতো ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
/এস/এমএম/