গানটির কথা এমন- ‘তুমি অনেক জনপ্রিয়/উঠতে বসতে হাততালিতে/আমায় তুমি হঠাতে চাও/মোর বিচরণ অন্যখানে।
চুরি করা রঙ মাখানো গান পাওয়া যায় মাঠেঘাটে/তুমি আমায় গান শোনাবে/মোর বিচরণ অন্যখানে।’
গত ৯ জুন এটি প্রকাশ হয়। গানটি শুনতে রবি-ইয়োন্ডার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
এদিকে সুমন জানালেন, ব্যান্ডের নতুন অ্যালবাম 'ক্যানসারের নিশিকাব্য' ৩০ জুন মুক্তি পাচ্ছে। এতে গান থাকছে ৮টি। এটিও একই অ্যাপে প্রকাশ পাবে। আর জুলাইয়ে এটি সিডি আকারে বাজারে আসবে।
উল্লেখ্য, টানা ৫ বছর পর প্রকাশ পাচ্ছে তাদের সপ্তম অ্যালবামটি। সর্বশেষ অ্যালবাম ‘অসমাপ্ত-২’।
অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায়।
/এম/