পল ওয়াকার স্মরণে ডিজেলের শ্রদ্ধা


টুইটারে পোস্ট করা সে ছবিটিসড়ক দুর্ঘটনায় নিহত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকারের প্রতি হৃদয়স্পর্শি শ্রদ্ধা জানিয়েছেন বলিউড তারকা ও সহ-অভিনেতা ভিন ডিজেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি।
২০১৩ সালের নভেম্বরে ৪০ বছরের হলিউড তারকা পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। দুর্ঘটনায় তার বন্ধু রজার রোডাসেরও মৃত্যু হয়।
মৃত্যুর একাধিকবার প্রকাশ্যে শোক জানিয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ ওয়াকারের সহ-অভিনেতা ভিন ডিজেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকবার শ্রদ্ধা জানান ডিজেল। ওয়াকারের নামের সঙ্গে মিল রেখে নিজের মেয়ের নাম রেখেছেন পলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে হাস্যোজ্জ্বল ডিজেল তার মেয়েকে ধরে আছেন।
সেখানে ডিজেল লিখেছেন, নতুন ছবির কর্মীদের মধ্যে অনেকেই আগে একসঙ্গে কাজ করেছেন। তারাই আবার নতুন ছবি নির্মাণে সহযোগিতা করছেন। তাদের একজন গত সপ্তাহে আমার কাছে এসে বলেন, যেভাবে শুটিং হচ্ছে, তা খুব ভালো। এরপর তিনি আমার দিকে তাকিয়ে বলেন পল আমাদের নিয়ে গর্ববোধ করবেন।
৪৮ বছর বয়সী ডিজেল সম্প্রতি এরকম আরও বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের অষ্টম ছবি নির্মাণ শুরুর পর থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। গত ১৬ মে-ও ওয়াকারের সঙ্গে হাস্যেজ্জ্বল ছবি পোস্ট করেন এবং তাতেও হৃদয়স্পর্শী বর্ণনা দেন।পল ও ভিন
সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এএ/এম/