কিন্তু সেটা আর হলো না। কারণ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়িকা মধুচন্দ্রিমাকেই বেছে নিলেন কাজে নামার আগে।
ঈদের পরপরই স্বামী পারভেজ মাহমুদ অপু ও মাহি উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। সেখানেই হবে তাদের মধুচন্দ্রিমা!
এদিকে ঈদের পর সজল-মাহি জুটিকে নিয়ে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবির শুটিং শুরুর কথা। সেটি যথাসময়েই শুরু হচ্ছে বলে জানান, মাহির নায়ক সজল।
তিনি বলেন, ‘মাহির সিডিউল ঠিকই আছে। ছবির শুটিংও শুরু হচ্ছে ঠিক সময়ে। ঈদের পরই আমরা শুটিংয়ে নামবো। মাহির বাইরের দৃশ্যগুলোর কাজ হবে তখন। এরমধ্যেই মাহি ফিরে আসলে তার অংশের কাজ হবে। এ বিষয়ে আমাদের সবার সঙ্গে নিয়মিত আলাপ হচ্ছে।’