এবারের পর্বের মূল চমক হিসেবে থাকছে তিনজন ভিন্ন ধারার শিল্পীর উপস্থিতি ও পরিবেশনা। আধুনিক গানের রবি চৌধুরী, লোক গানের শাহনাজ বেলী এবং সুফি ঘরানার শিল্পী পারভেজ থাকছেন এবারের ‘পরিবর্তন’-এ। প্রত্যেকেই নিজেদের নতুন তিনটি গান গেয়েছেন বলে জানান আনজাম মাসুদ।
আরও জানান, বুধবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে ‘পরিবর্তন’ প্রচার হবে। বরাবরের মতো এবারও পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজের নানা অসংগতি নিয়ে। আজকের পর্বে থাকছে এমন ৯টি নাট্যাংশ। যেখানে থাকছে রোজা, ঈদ, বাড়ি ফেরার ভোগান্তিসহ নানা বিষয়ের ওপর মজার নাটিকা।
সরয়ার মিয়ার প্রযোজনায় ‘পরিবর্তন’-এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত বিনোদন বিষয়ক অনুষ্ঠান। তবে বিনোদনের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। ৫০ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানটির ৩য় কিস্তি আসছে ঈদে প্রচার হবে দেশের শীর্ষ তারকাদের অংশগ্রহণে।’