হলিউডের ফ্রেজারের সঙ্গে রাধিকা

আপ্তে ও ফ্রেজার‘দ্য মামি’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। এবার তিনি এসেছেন ভারতে। মুম্বাইতে ‘দ্য ফিল্ড’ ছবির কিছু দৃশ্যধারণ করার পর শিগগিরই দিল্লিতে যাবেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা। সেখানেও চলবে শুটিং। আর এতে তার সঙ্গে অভিনয় করছেন রাধিকা আপ্তেসহ বেশ কয়েকজন ভারতীয় তারকা।
খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় অভিনেতা রনিত রায়। ফ্রেজারের সঙ্গে একই পর্দায় অভিনয় করছেন তিনিও। তাছাড়া প্রথম কোনও হলিউডের ছবিতে অভিনয়। সে কারণে বোধহয় রণিতেরও উচ্ছ্বাসের কমতি নেই।
আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রণিত বলেন, ‘১৭ জুন থেকে আমি ফ্রেজারের সঙ্গে শুটিং করতে যাচ্ছি। ছবিটির পাণ্ডুলিপি খুব চমৎকার। আর আমার চরিত্রটিও বেশ জটিল। ছবির কিছু দৃশ্যধারণ করা হবে দিল্লিতে আবার কিছু মুম্বাইতে। তবে দিল্লিকেই প্রাধান্য দেওয়া হবে।’
ছবিটিতে আরও অভিনয় করছেন, নীরাজ কবি, রাধিকা আপতে ও প্রেম চোপড়া।
থ্রিলারধর্মী ছবিটি প্রযোজনা করছেন ব্রিলস্টেন এন্টারটেইনমেন্ট পার্টনার গুই লোথান এবং জয় খান্না। ভারতীয় একটি মাফিয়া পরিবারকে কেন্দ্র করে ‘দ্য ফিল্ড’ ছবির কাহিনি গড়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি

/এফইউ/এম/