গানের নাম ‘বাহুডোরে’। কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন খোদ ইমরান। এটি গেলো বৈশাখে প্রকাশিত ‘বাহুডোরে’ অ্যালবামের শিরোনাম গান। সেই ধারবাহিকতায় এবারের ঈদে গানটির ব্যায়বহুল মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে। নির্মাণ করছেন চন্দন রয় চৌধুরী। এতে ইমরানের নায়িকা হিসেবে দেখা যাবে মডেল বৃষ্টি ইসলামকে।
গেল ১৩-১৪ জুন গানটির পুরো শুটিং হয়েছে মানিকগঞ্জের জমিদার বাড়িতে।
ইমরান বলেন, ‘‘গেল বৈশাখ থেকে ‘বাহুডোরে’ গানটির জন্য অনেক সাড়া পেয়েছি। এবার ভিডিও নির্মাণ হলো। সত্যি বলতে এ ভিডিওটির জন্য অনেক পরিবর্তন আনতে হয়েছে আমার গেটআপে। ওজন কমিয়েছি, হেয়ার স্টাইল পরিবর্তন করেছি। সাজ-পোশাকে নতুনত্ব এনেছি। সব মিলিয়ে বদলে যাওয়া ইমরানকে আবিষ্কার করা যাবে ভিডিওটিতে।’’
গানটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার টেবিলে আছে।
/এমএম/