ঈদে দেখবেন মাহি-অপুর ‌‌‘কেমেস্ট্রি'

অপু-মাহি। ছবি: সাজ্জাদ হোসেন।গেল ক'বছর যাবত ঈদ অনুষ্ঠান হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাছরাঙা টেলিভিশনের ‘কেমেস্ট্রি’। যেখানে তারকা দম্পতিরা অতিথি হন। সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেক তারকা এই আয়োজনে অংশ নিয়েছেন এর আগে।
এবারের ঈদে এই আসরের বিশেষ অতিথি হচ্ছেন সদ্য বিবাহিত দম্পতি মাহিয়া মাহি ও তার স্বামী অপু। বিষয়টি নিশ্চিত করেছেন মাহি নিজেই।
অনুষ্ঠানটি নিয়ে মাহি বলেন, ‘আমার চেয়ে অপু বেশি উত্তেজিত অনুষ্ঠানটিতে অংশ নেওয়া নিয়ে। ও অনুষ্ঠানে কী পরে যাবে, কোন প্রশ্নের জবাবে কী বলবে- রীতিমতো এসব নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। আমাকে খালি এসে বলছে পাঞ্জাবি না অন্য কিছু পরবে!’
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। ২১জুন অনুষ্ঠানটি রেকর্ডিং হবে।
/জেডএ/এমএম/