যেটি দেখলে অনেক দর্শক নিজেকে খুঁজে পাবেন আলমগীর মালেকের মাঝে। যিনি এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্বাক থেকে। অন্য চরিত্রটিও নির্বাক এবং অদৃশ্য। সেটিই চলচ্চিত্রের দ্বিতীয় চরিত্র- ভূত।
নির্মাতা এই নির্মাণের মাধ্যমে ঠিক কী প্রকাশ করতে চেয়েছেন? সম্ভবত, ক্ষুধার তাড়নায় মানুষ এবং ভূত কেমন করে এক টেবিলে বসে ভাত খান! কিংবা কিভাবে বিপদে পড়লে ভূতেরও বন্ধু হয়ে যায় স্বয়ং মানুষ!! এমন কিছুই।
‘ভূত ও ভাত’ এর গল্প, পরিচালনা, সম্পাদনা ও আবহ সংগীত করেছেন ফয়সল আব্দুল্লাহ। এটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। বিষয় বৈচিত্র্যের কারণে প্রশংসিতও হচ্ছে বেশ।
দেখে নিন ‘ভূত ও ভাত’:
/এমএম/