ধ্রুব একটি নামকরা প্রকাশনী সংস্থায় প্রুফ রিডার হিসেবে চাকরি করেন। দোলন নামের একটি মেয়ের প্রতি তার ভালোলাগা রয়েছে। তাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ে। তবে দু’জনে কখনও মনের কথা মুখে প্রকাশ করেননি। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ডাকবাক্স। চিঠির মাধ্যমেই তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করেন।
একদিন ধ্রুবর বাসায় এসে দোলন দেখে তার ভুল বানানে লেখা চিঠিগুলোর বাণ্ডিল। চিঠিগুলো নিয়ে আসে দোলন। সে তার ভুলে ভরা চিঠির মধ্যে আবিষ্কার করে অনবদ্য এক কবিতার ধারা। দোলন চিঠিগুলোকে বই আকারে বের করেন। বিদেশে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার উদ্দেশে ধ্রুবর বাসার ডাকবাক্সে বই আর চিঠি রেখে বিমানবন্দরের দিকে যেতে থাকেন দোলন।
এমই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ডাকবাক্স’। এতে ধ্রুবর ভূমিকায় অভিনয় করেছেন সজল আর দোলন হিসেবে জাকিয়া বারী মম। এনপলি নিবেদিত নাটকটি প্রযোজনা করেছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। নাটকটির গল্প লিখেছেন মজুমদার বিপ্লব, পরিচালানয় রাকেশ বসু। এটি আসছে রোজার ঈদে আরটিভিতে প্রচার হবে।
/এম/এমএম/