শুধু তাই নয়, বিয়ে করার জন্য যেন মরেই যাচ্ছেন তিনি- এমনটাও দাবি করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
তিনি বলেন, ‘আমি আসলে বিয়ে করার জন্য মরে যাচ্ছি আর অপরপক্ষের সম্মতির জন্য অপেক্ষা করছি। বিয়ের ক্ষেত্রে পুরুষের মতামত কিছুই নয়, এক্ষেত্রে নারীই সিদ্ধান্ত নেওয়ার মালিক।’
সারেগামাপা নামের একটি রিয়েলিটি শোয়ে ‘সুলতান’ ছবির প্রচারণার সময় উপস্থাপক তাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে এ সব কথা বলেন সালমান।
সালমান আরও বলেন, ‘তুমি ভুল মানুষকে ধরেছ। এ বিষয়ে আমি সবসময় বড়ই অভাগা, অথচ মানুষের ধারণা সব দোষ আমার!’
এ সময় সংগীতশিল্পী মিকা সিং রসিকতা করে বলেন, ‘আমি সালমান ভাইয়ের সবচেয়ে বড় ভক্ত। আমি তাকে ফলো করি। সালমান ভাই বিয়ে করলে আমিও বিয়ে করব।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
/ইউআর/ এম/