ঈদ আয়োজন

ঈদের দিনের সরাসরি কনসার্ট

মাইলস, মমতাজ ও চিরকুট (ঘড়ির কাটার দিক করে)
ঈদে টেলিভিশনে দর্শকদের জন্য অন্যতম আয়োজন থাকে সংগীতশিল্পীদের গান। থাকে প্রিয় শিল্পীদের সঙ্গে কথা বলার সুযোগও। দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল সরাসরি কনসার্ট পরিবেশন করে থাকে। এবার ঈদ আয়োজনে বেশ কয়েকটি চ্যানেল তাদের স্টুডিও থেকে কনসার্ট প্রচার করবে। নিচে ঈদের প্রথমদিনের আয়োজন ও সময় দেওয়া হলো-

একুশে টিভি : রাত ১১-৩০ স্টুডিও কনসার্ট :আনন্দ গান (সোলস)

বৈশাখী : রাত ১১-৩০ মিউজিক মোমেন্ট (চিরকুট)
মাছরাঙা টিভি : রাত ১১-৪৫ ঈদ কনসার্ট (মাইলস)

দেশ টিভি : রাত ১০-০০ মিউজিক ক্যাফে (শিরোনামহীন)

এসএ টিভি : রাত ১১-১৫ হৃদ মাজারে শত গান (এসডি রুবেল, রিজিয়া পারভীন, ঝিলিক ও অপু)

এশিয়ান টিভি : রাত ১১-৩০ এশিয়ান মিউজিক ফেস্ট (মমতাজ)

/এম/