জন্মদিনেই হয়ে গেল বাগদান!

বাজিরাও মাস্তানি’ ছবির প্রচারণার সময়ের একটি মুহূর্তবুধবার ছিল রণবীর সিংয়ের জন্মদিন। তবে এই বলিউড স্টারের দিনটি উদযাপনের আরও একটি বিশেষ কারণ রয়েছে বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ওইদিন রণবীর-দীপিকার ‘অনানুষ্ঠানিক’ বাগদান সম্পন্ন হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়, রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের মা-বাবা ওই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে ছিল না কোনও আনুষ্ঠানিকতা। তবে উভয় তারকাই নিজেদের গুছিয়ে নিতে একে-অপরের কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছেন বলে জানা গেছে।

রণবীর বা দীপিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক বাগদানের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। রণবীরের মুখপাত্রকে এ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বলেছেন, ‘নো কমেন্টস’।

উল্লেখ্য, আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই বলিউড স্টারই ছিলেন মধ্যমণি। ‘পিকু’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন দীপিকা আর রণবীর সেরা অভিনেতার পুরস্কার জেতেন ‘বাজিরাও মাস্তানি’তে অসামান্য অভিনয়ের জন্য। এছাড়া অনুষ্ঠানে দীপিকা নিজের পরিবেশনার পর প্রকাশ্যেই রণবীরকে উদ্দেশ্য করে উড়ন্ত চুম্বন ও ‘হার্ট’ চিহ্ন দেখান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/এম/