শুভর নতুন ছবির প্রস্তুতি


শুভর নতুন ছবির প্রস্তুতিপেটানো শরীরের প্রশংসা চিত্রনায়ক শুভ হরহামেশাই পান। নিয়মিত শরীরচর্চাও করেন। মাঝে কিছুদিনের বিরতি ছিল।

এবার আবার নতুন করে ব্যায়ামাগারে যাওয়া শুরু করেছেন নায়ক। আর কারণটা তার হলো- ছবি।
নির্মিতব্য ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে তাকে অল্প বিস্তর এ রূপে পাওয়া যাবে।
কিন্তু শুভর প্রস্তুরি মূল কারণ নতুন ছবি। নতুন ছবিতে নতুনভাবে আসছেন। তবে এখনই খোলাসা করতে নারাজ শুভ। কিছুটা রহস্য রেখে দিলেন।
তার ভাষ্য, ‘নতুনভাবে আসতে আমার ভালো লাগে। আর নতুন ছবিতে আমার চরিত্রও একটু ভিন্ন, অ্যাকশন ধাঁচের। শারীরিক প্রস্তুতি শেষ করে নিই। বড় একটা চমক দিতে চাই। এখন বিস্তারিত না বলাই ভালো, বারণ আছে (হাসি)!’
শুভ জানালেন, বাংলাদেশি ছবি হবে এটা। ছবিটির কাজ শুরু হবে শিগগিরই।
এদিকে, শুভ এখন কাজ করছেন ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে। এতে তার বিপরীতে আছেন নুসরাত ফারিয়া। এর পরিচালক জাকির হোসেন রাজু।
/এম/