৩৪ বছর বয়সী ব্রিটনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে ওই অ্যালবামের প্রচ্ছদও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মেক মি’ গানটি এখন অ্যাপল মিউজিকে পাওয়া যাবে।
‘মেক মি’ গানটি গত বছরের পর থেকে ব্রিটনির প্রথম একক গান। গত বছর ‘প্রিটি গার্লস’ শীর্ষক একটি একক গান গেয়েছিলেন তিনি।
এই পপ গায়িকার শেষ অ্যালবামটি প্রকাশ হয়েছিল ২০১৩ সালে। ওই অ্যালবামে ‘পারফিউম’ এবং ‘অ্যালিয়েন’-এর মতো হিট গান ছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/এমএম/