কিন্তু মজার বিষয় হলো, তিনি কখনও দ্বৈত চরিত্রে অভিনয় করেননি। তার ওপর দুটি চরিত্রের একটি হিন্দু অন্যটি মুসলিম নারীর।
নাটকের নাম 'অণুমন্ত্র'। এতে তার চরিত্র দুটির নাম নাবিলা ও অনুরাধা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
গল্পে দেখা যাবে, নাবিলা শহর থেকে বেড়াতে এসে জঙ্গলে হারিয়ে যান। তারপর আশ্রয় নেন একটি বাড়িতে। সেখানে হিন্দু বিবাহিত মেয়ে অনুরাধাকে দেখে অবাক হয়ে যান নাবিলা। কারণ দু’জনের চেহারা একই।
এতে অনুরাধার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
মৌসুমী জানালেন, সম্প্রতি মানিকগঞ্জের এক জঙ্গলে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
নাটকটি ২২ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।