একদিন ফাহাদ নামের এক ছেলের ফোন আসে। কথা বলে ছেলেটিকে ভালো লেগে যায় রিনির। একপর্যায়ে সেই ভালোলাগা পরিণত হয় ভালোবাসায়।
কিন্তু এটা ছিল ফাহাদের ফাঁদ। মেয়েদেরকে কাছে সে সুযোগ নেয়। একদিন এক মেয়েকে ফাঁদে ফেলতে গিয়ে ফাহাদ নিজেই ফাঁদে পড়ে যায়।
এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘আই হেট মাইসেলফ’। এতে ফাহাদের ভূমিকায় অভিনয় করেছেন সজল। আর রিনির চরিত্রে শশী।
আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
/এম/