ঢাকায় ‘স্টার ট্রেক বিয়ন্ড’

‘স্টার ট্রেক বিয়ন্ড’জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক বিয়ন্ড’ এখন হলিউড মাতাচ্ছে। এবার এটি দেখা যাবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। এখানে আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘স্টার ট্রেক’-এর ১৩তম ছবিটি।
বরাবরের মতো ভিজ্যুয়াল ইফেক্টসের কারিকুরি দেখা যাচ্ছে ‘স্টার ট্রেক’-এর নতুন ছবিটিতে। সাড়ে ১৮ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি আয় করে ফেলেছে ৮ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার।
আগের কিস্তির মতো এবারও ক্যাপ্টেন জেমস টি. কার্ক ও কমান্ডার স্পক চরিত্রে অভিনয় করেছেন ক্রিস পাইন ও জাকারি কিন্টো।
আরও আছেন সিমন পেগ, জোয়ি স্যালডানা, কার্ল আরবান, জন চো ও অ্যান্টন ইয়েলচিন। এদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনয়শিল্পী ইডরিস অ্যালবা ও সোফিয়া বুটেলা।
তবে এটাই ইয়েলচিনের শেষ ছবি। কারণ এক মাস আগে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন এ শিল্পী।
এবারের ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। এ সিরেজে তার পরিচালিত ছবিগুলো হলো- ‘স্টার ট্রেক’ রিবুট সিরিজের তৃতীয় পর্ব, ‘স্টার ট্রেক’ (২০০৯) ও ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ (২০১৩)।
/এম/