দুই রণবীরের সঙ্গে একই পার্টিতে দীপিকা!

রণবীর সিং ও কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকাও

রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ভাঙনের কথা পুরনো। সম্প্রতি সম্পর্কে জড়িয়েছেন আরেক রণবীরের সঙ্গে। তিনি রণবীর সিং। কিছুদিন আগে দুই রণবীরের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন দীপিকা।

বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কের ভাঙন ও নতুন সম্পর্কে জড়িয়ে পড়া নতুন নয়। তবে বর্তমান প্রেমিককে নিয়ে সাবেক প্রেমিকের সঙ্গে এক পার্টিতে উপস্থিত হওয়ার ঘটনা খুব একটা চোখে পড়ে না। ফলে দীপিকা যখন দুই রণবীরের সঙ্গে পার্টিতে উপস্থিত হন তখন স্বাভাবিকভাবে সবাই চমকে যান।

কী ঘটেছিল পার্টিতে? পার্টিতে তিনজন একসঙ্গে নাকি নেচেছেনও। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে রণবীরের সিংয়ের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, রণবীর কাপুরের সঙ্গে পার্টি করে কেমন লাগছে? জবাবটা ছিল হাসির। সিং বলেন, দেখুন তো, কে মেয়ের (দীপিকা) সঙ্গে বাসায় যাচ্ছে।

পার্টি ছেড়ে যখন দীপিকাকে নিয়ে চলে যাচ্ছিলেন তখন এ মন্তব্য করেন তিনি।  
সূত্র: বলিউড লাইফ

/এএ/এম/