বলিউড সুপারস্টার শাহরুখ খান নাকি আমির খানের মতো পরিশ্রমী নন! নিন্দুকেরা নয়, শাহরুখ নিজেই দাবি করেছেন এমনটা। তবে তা কাজের ক্ষেত্রে নয়, বলেছেন শরীর ফিট রাখার ক্ষেত্রে।
সম্প্রতি আমির আবারও তার নতুন ছবি ‘দাঙ্গাল’র জন্য ওজন কমিয়েছেন। এ প্রসঙ্গেই শাহরুখ জানান, বছর দুয়েক আগে আমিরের সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় তিনি আমিরকে আরও ভারি শরীরেরই দেখেছিলেন।
আর তখনই নিজের সম্পর্কে স্পষ্ট স্বীকারোক্তি দেন শাহরুখ।
তিনি বলেন, ‘‘আমির খুবই গোছানো আর পরিশ্রমী। আমি শুধু ‘ওম শান্তি ওম’র পর একবার ওজন কমানোর চেষ্টা করেছিলাম।’’
সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এম/