সম্প্রতি কোরিওগ্রাফার গনেশ আচার্যের স্টুডিও থেকে বের হচ্ছিলেন ক্যাট। শিগগিরই বিশ্বভ্রমণে বের হচ্ছেন তিনি। আর সে জন্যেই নাচের রিহার্সাল করছিলেন ওই স্টুডিওতে। রিহার্সালের ধকল তো আছেই। এ ছাড়াও শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন তিনি। এমনকি তার চেকআপের জন্য সেদিন একজন চিকিৎসকও ডাকতে হয়েছিলো ডান্স ফ্লোরে।
এ অবস্থায় স্টুডিও থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলে তাকে ঘিরে ধরেন কিছু ফটো সাংবাদিক। নানা চাপে থাকা ক্যাটরিনা আর ধৈর্য ধরে রাখতে পারেননি সে সময়।
তখন গাড়ি থেকে হুমকি দেন এই বলে, ‘আপনাদের নামে সোজা পুলিশে অভিযোগ করবো আমি।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/