পরীর নায়ক কলকাতার ওম

পরীমনি। ছবি সংগৃহীতপরিচালক সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবিতে পরীমনি কাজ করছেন এ ঘোষণা আগেই ছিল। নায়ক হিসেবে শোনা গিয়েছিল নবাগত সুমিতের নাম! তবে এখানে বেশ বড় পরিবর্তন আসছে। ছবিতে সুমিতের পরিবর্তে আসছেন কলকাতার ওম।
নির্মাতা সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।
নায়ক বদলের কারণ হিসেবে তিনি বললেন, ‘গল্পে একটু পরিবর্তন এসেছে। এখানে সুমিতের চেয়ে ওমকে বেশি প্রয়োজন। আমরা ওম ও সুমিত- দুজনের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছি। নায়িকা হিসেবে পরীমনিই থাকছেন।’

সুমিত-পরীমনিকে নিয়ে ফটোশুট থেকে শুরু করে বেশ কিছু প্রচারণা চালিয়েছিলেন নির্মাতারা। তাই সুমিতকে আপাতত পাওয়া না গেলেও পরবর্তী একটি প্রজেক্টে তাকে পাওয়া যাবে বলে জানান তিনি।
নতুন এ ছবির শুটিং শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। টানা চার দিন সিলেটে এর কাজ হবে। তবে এখানে নায়ক-নায়িকা কেউ অংশ নেবেন না। একই মাসের ১৫ তারিখে ওম আর ২০ তারিখে পরীমনি ঢাকার শুটিংয়ে যুক্ত হবেন। ‘পাষাণ’ ছবিটি প্রযোজনা করেছে ভিজ্যুলাইজার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। 
এদিকে, পরীমনি এখন ব্যস্ত ‘রক্ত’ ছবির কাজ নিয়ে। এটির কাজ শেষ করে নতুন এ ছবিতে সম্পৃক্ত হবেন। ওম।

অন্যদিকে, ওম একই পরিচালকের 'হিরো ৪২০' ছবিটিতে অভিনয় করেছিলেন। যৌথ প্রযোজনার ছবিটিতে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া ও রিয়া সেন।
/এমআই/এম/