চলছে সালমানকে নিয়ে পূজা!

চলছে পূজা অর্চনাবলিউড অভিনেতারা ভারতের জনগণের হৃদয়ের আসনে হিরো হসেবে আছেন বহুদিন ধরেই। তবে এবার ‘সুলতান’ ছবির মাধ্যমে পূজার আসনেও স্থান করে নিয়েছেন সালমান খান।

কানপুরে মহাসমারোহে পূজা দেওয়া হচ্ছে সালমানকে। তবে সর্বস্তরের মানুষ নয়, কানপুরের এক আখড়ার পালোয়ানরা আয়োজন করেছেন এই পূজার। শরীর গঠনে সালমানকে আদর্শ ধরে কঠোর পরিশ্রমে ব্রতী হওয়ার আকাঙ্ক্ষা নিয়েই তাকে পূজা করতে লেগেছেন তারা। আর এ কারণ ‘সুলতান’ ছবি। তারা সবাই সালমানের মতো কুস্তিগির হতে চান।
এ নিয়ে সম্প্রতি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, ‘জয় সুলতান’ ধ্বনি দিয়ে যথাযোগ্য আরতি ও অন্যান্য আনুষ্ঠানিকতাসহ সালমানকে পূজা করছেন পালোয়ানরা।
সূত্র: জি-নিউজ

/ইউআর/এম/